বজ্রকথা প্রতিবেদক।- ২১ জুন/২৫ খ্রি: শনিবার রংপুর টাউন হলে লিটেল ম্যাগ চিহ্নের রজত জয়ন্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সিলেট খুলনার পর রংপুরে এই রজত জয়ন্তি উৎসব অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল ৫.৩০- এ অধ্যাপক ও লেখক আতাহার আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সুচক বক্তব্য রাখেন রজত জয়ন্তীর আহবায়ক অধ্যাপক আবুল ফজল। আমাদের পত্রিকা আমাদের কাজ নিয়ে স্ক্রীপ্ট পাঠ করেন ড. সাদ্দাম হুসাইন। চিহ্ন এর সৃষ্টি থেকে বর্তমান নানাদিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক কাফি সরকার, ড.নুর-ই আলম সিদ্দিকী,অধ্যাপক জলিল আহমেদ,কথাসাহিত্যিক নুরুন্নবী শান্ত।
ধন্যবাদ জ্ঞাপন ও ইশতেহার পাঠ করেন চিহ্ন এর প্রধান সম্পাদক রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক শহীদ ইকবাল।
অনুষ্ঠানে আলোচনা করেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, অধ্যাপক তুহিন ওয়াদুদ,শাশ^ত ভট্টাচার্য, কবি মাসুদ মুস্তাহিদ, কবি ইসলাম রফিক প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন ,বাংলাদেশ বেতারের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী ফজলুর রশিদ।
শেষে আলোচকদের হাতে চিহ্ন স্মারক তুলেদেন জনাব শহীদ ইকবাল।
Leave a Reply