বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় চাউলের বাজার বর্তমানে স্বভাবিক রয়েছে বলে জানা গেছে।
হাট বাজার ঘুরে ক্রেতা সাধারনের সাথে কথা বলে জানা যায়, সব মিলে চাউল ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, খুচরা পর্যায়ে মানভেদে গুটি স্বর্ণা চাউল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকা, স্বর্ণা -৫ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা, রনজিৎ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, বি আর-২৯ জাতের চাউল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫২ থেকে ৫৫ টাকা,বি আর-২৮ জাতের চাউল বিক্রি হচ্ছে ৫৮ টাকা প্রতি কেজি।
এদিকে পোলাও এর চাউল বিক্রি হচ্ছে মানভেদে ১০০, ১১০, ১২০ পর্যন্ত।
Leave a Reply