বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৮ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামে বাসিন্দা। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইশ’ জনে।
আজ রোববার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ এ তথ্য জানান। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন দিনাজপুরে, ৭০ জন। এর পরেই আছে রংপুর জেলা, এখানে ৪৩ জন মারা গেছেন। সবচেয়ে কম মারা গেছেন লালমনিরহাটে, ৯ জন। এছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ২০ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধায় ১৪ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ২০ জন মারা গেছেন।
অন্যদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৯৮টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ১০২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪৮জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৪৮ জন।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালের নারী চিকিৎসক ডা. সাবা সাদিয়া ও রংপুর পুলিশের দুই জন সদস্যসহ ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৩০ জনে। সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com