বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে  মহানবীকে নিয়ে কটুক্তি করায়  বিক্ষোভ মিছিল  মানববন্ধন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর)থেকে  বজ্রকথা প্রতিনিধি এম এ আলম বাবলু।দিনাজপুরের পার্বতীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীর ফাঁসির দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) উপজেলার বছিরবানিয়া বাজারে ঘন্টাব‍্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ জুন) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দার জালিয়া পাড়ার  বিশ্বনাথ দাসের ছেলে মাছ ব্যবসায়ী সোহাগ দাস কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় ফেসবুকে প্রতিবাদের  ঝড় উঠে। একই দিন রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযুক্তকে বসিরবানিয়া হাট থেকে  গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্ত সোহাগ দাসের ফাঁসির  দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে অত্র এলাকার তৌহিদী জনতা।
পার্বতীপুর উপজেলার বসিরবানিয়া হাট যুবসমাজের নেতৃত্বে মিছিলটি স্থানীয় সড়ক  প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন শেষে প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা বলেন, দ্রুত উপযুক্ত শাস্তি প্রদান ও ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে । মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com