বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

হারাগাছে ১০ লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ অটো চালক আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

রংপুর প্রনিনিধি।- রংপুরের কাউনিয়ার হারাগাছে ৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকার নকল ব্যান্ডরোল জব্দ করেছে আরপিএমপি পুলিশ। এ সময় আইনুল হক (২৮) নামে এক অটোবাইক চালককে আটক করা হয়। শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার তেলীটারী মুন্সিপাড়া গ্রাম থেকে নকল ব্যান্ডরোল সহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হারাগাছ পুর্বপোদ্দারপাড়া গ্রামের শাহিদুলের ছেলে ছাকিল হোসেন (২২) ও একই গ্রামের মৃত ছামছুল হকের ছেলে অটোচালক আয়নুলের (২৮) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-২৫-এ/২৫-এ(বি) ধারায় মামলা করেছে বলে আরপিএমপি হারাগাছ থানার ওসি রেজাউল করীম জানিয়েছেন।
তিনি বলেন, হারাগাছে নতুন ছোট ও মাজারিসহ বিভিন্ন বিড়ি কারখানায় সরবরাহ করার জন্য বিপুল পরিমান নকল ব্যান্ডরোল তেলীটারী মুন্সিপাড়া গ্রামে পাচারকরে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে তার নেতৃত্বে এসআই মনোজ কুমার, জোতিশ চন্দ্র, আব্দুল ছবুর, এএসআই রাহেনুল, আক্কাস, আসিক, শফিকুল, শরিফুজ্জামান সহ একদল পুলিশ তেলীটারী মুন্সিপাড়া রাস্তায় অভিযান চালিয়ে অটোবাইক রিক্সা থেকে ৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকার মূল্যের ১ লাখ ৮ হাজার পিচ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এসময় নকল ব্যান্ডরোল বহনকারী অটোচালক আয়নুলকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের লিডার ছাকিল হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ওসি রেজাউল করীম বলেন, নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের মুলহোতা ছাকিল হোসেনকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com