বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিরামপুর জেলা বাস্তবায়নের দাবিতে  স্মারকলিপি প্রদান 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত
 বিরামপুর দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-
বিরামপুর কে করে জেলা ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস কে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) প্রতিনিধি দল।
            (৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির অফিসে, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনিম আওনের কাছে স্মারকলিপি প্রদান করেন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সদস্য মাহমুদুল হক মানিক, পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাব কলাবাগান আহ্বায়ক কমিটির সদস্য, আবু সাঈদ, কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ মানিক, সাংবাদিক সেকেন্দার আলী, সামিউল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত ১৩ টি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা গঠিত, আর এই জেলাকে দুইটি ভাগে বিভক্ত করে বিরামপুর জেলা বাস্তবায়নের জন্য বহু বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে করে আসছে ভুক্তভোগী ও সুশীল সমাজ। অনেক কষ্ট করে ১০০ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় জেলার বিভিন্ন কাজ করতে। এই জেলার ৫ নং আসন ফুলবাড়ী, পার্বতীপুর এবং ৬ নং আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সাধারণ মানুষের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি বিরামপুর কে জেলা ঘোষণা করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com