বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন  

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পঠিত

ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ১১টি প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী , সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব এর সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউট এর সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com