বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিরামপুরে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ আটক-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 বিরামপুর (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-বিরামপুরে একটি হত্যা মামলার আসামি দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ও পৌর যুবলীগের সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন ১ নং আব্দুল মালেক মন্ডল ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান ও ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ২ নং মাসুদ রানা বিরামপুর পৌর যুবলীগের সদস্য।

০৭ জুলাই/২৫খ্রি: সোমবার দিনাজপুর জেলার বিরামপুর থানার এসআই সাজিদ হাসান জানান, রবিবার গভীর রাতে তাদের আটক করা হয়। তিনি আরো জানান,  ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা হাইস্কুল মাঠে মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে আব্দুল মালেক মন্ডল (৪৫) ও এজাহার নামীয় আসামি হিসাবে মাসুদুর রহমানকে (৫২) আটক করা হয়।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে সোমবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com