বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ীতে জাসাসের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

পলাশবাড়ি থেকে রুবেল ইসলাম।-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে জাসাসের উদ্যোগে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শুক্রবার বিকালে কিশোরগাড়ী ইউনিয়ন ২, ৯, ৩, ৭ নং ওয়ার্ডের জাসাসের নেতাকর্মীদের নিয়ে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাসাসের সভাপতি ওসমান গনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহান মিয়া ‘র পরিচালনায় এ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
আরো বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, সাবেক যুবদল নেতা লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানারুল ইসলাম, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা জাসাসের যুগ্ন-আব্বায়ক জামশেদ রানা বাবু, রাজু মিয়া, শামীম আহমেদ, সদস্য মোহাব্বত। মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ,মহদীপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রাখু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদার, পৌর মৎসজীবি দলের সদস্য সচিব মতিউর রহমান, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল, ও ছাত্রের দল নেতা প্রান্ত,মারুফ আকন্দ, সাবেক ছাত্রদল নেতা আখতারুজ্জামান বাবু, ছাত্র নেতা রাহাত, সিয়াম সহ অন্যান্যরা।
এ সভায় বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com