বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার  ও শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
গাইবান্ধা প্রতিনিধি।- ভাংরি ব্যবসায়ী পুরান ঢাকার লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের সকল অপরাধীদের  দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে সোহাগকে দুর্বৃত্তরা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com