বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে বসত বাড়িতে হামলার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৬ বার পঠিত

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের আলীনগর করঞ্জবাড়ি গ্রামে প্রতিবেশি কর্তৃক বাড়ি ও একটি মেশিন ঘরে হামলা চালিয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে,সম্প্রতি ওই গ্রামের কিছু নেতাকর্মী ও গ্রামের মাতব্বর নিয়ে জায়গা জমির বিষয়ে এক সালিশে বসলে স্থানীয় নেতা কর্মী ও গ্রাম্য মাতাব্বরদের দেয়া সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আলীনগর করঞ্জবাড়ি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আমিনুল ইসলামের বসত বাড়ি ও একটি মেশিনঘরে একই গ্রামের প্রতিবেশি আঃ হামিদ এর ছেলে শামসুল আলম, নুরজামাল, মোকসেদুল, একই গ্রামের করমতুল্লাহ এর ছেলে রেজাউল করিম, সাহাজুল, আঃ মজিদ, রেজাউলের ছেলে জাকারিয়া, আঃ মজিদ এর ছেলে দেলোয়ার, শের মোহাম্মদের ছেলে আঃ রহমান,ইউনুস এর ছেলে বয়েজ উদ্দীনগণ সন্ত্রাসী হামলা চালিয়ে আমিনুল ইসলামের প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে আমিনুল ইসলাম বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com