শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীনের পথে চরআলগী গ্রাম : ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিলেন এমপি নুর মোহাম্মদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৭৬৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস : ‘বাপের কবর নদীতে গেছে। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদও পানিতে তলিয়ে যাচ্ছে। এভাবে যেতে থাকলে অল্প কয়েক দিনেই পুরো গ্রামটাই নদীতে বিলীন হয়ে যাবে।’ এভাবেই নিদারুন কষ্টের কথা বলছিলেন ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের সুজন মিয়া। গত ১৫-১৬ দিন ধরে উজান থেকে নেমে আসা পানিতে ব্রহ্মপুত্র যেন ফুলে ফেঁপে উঠছে। প্রতিনিয়ত ভাঙছে নদীর দুই পাড়। ভাঙনে নদটির পশ্চিম পাশের চরআলগী গ্রামটির অধিকাংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে অচিরেই পুরো গ্রামটিই তলিয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। সরজমিনে চরআলগী গ্রামে গিয়ে দেখা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনে ফসলি জমি, গোরস্থান, ফল বাগানসহ বসতভিটা নদীগর্ভে তলিয়ে গেছে। পাড় ভাঙতে ভাঙতে বসত বাড়ির উঠোনে গিয়ে ঠেকেছে। এতে দুশ্চিতায় আছেন লোকজন। এভাবে আর কয়েকদিন গেলে ঘরবাড়িও নদগর্ভে বিলীন হয়ে যাবে। প্রতিনিয়ত নদের পাড় ভাঙছে আর দুশ্চিন্তা বাড়ছে তাদের। গ্রামের জুয়েল মিয়া বলেন, যার পরিবারের গোরস্থান, ফসলি জমি আর বসতভিটা নদীগর্ভে তলিয়ে গেছে সেই কেবল জানে এর কষ্টের কথা। প্রতিবছরই এ সময়ে ভাঙন দেখা দেয়। কিন্তু কোনো জন প্রতিনিধি, রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের লোকজন অবহেলিত এ গ্রামটিতে আসেনা। সবদিক থেকেই অবহেলিত এ গ্রামের কয়েক’শ পরিবার। ফিরোজ আশরাফ শান্ত মজলু মিয়া ও চাম্পা বেগমসহ গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জানান, ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে ফসলি জমি বিলীন হয়ে গেছে। ফসলি জমির আয়েই তাদের পরিবার চলে। কিন্তু এখন তারা নিদারুন কষ্টে রয়েছেন। যেভাবে ভাঙন চলছে তাতে ঘরবাড়ি নিয়ে খুবই দুশ্চিন্তায় আর হতাশায় আছেন তারা। চরআলগী গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক মেম্বার বলেন, এ গ্রামে চার শতাধিক পরিবারের বসবাস। ভাঙনরোধে অচিরেই দ্রæত পদক্ষেপ নিতে তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতি গ্রস্থ দক্ষিণ চরটেকী ও চরআলগী গ্রাম দুটির ভাঙন রোধে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডকে ডিও লেটার দেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ চরটেকী গ্রামের ভাঙনরোধে শিগগিরই আপদকালীন ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চরআলগী গ্রামের ভাঙন কবলিত এলাকা তিনি পরিদর্শন করেছেন। ভাঙ্গন পরিস্থিতি পপ্রতিরোধ কলেপ তিনি সকল রকম ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com