বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুর নগরীতে গৃহবধু গণধর্ষনের শিকার: থানায় মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৫ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর নগরীতে এক গৃহবধু গণধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনা ঘটেছে হাজীরহাট গিলাবাড়ি এলাকায়। ধর্ষিতা ওই গৃহবধু বাদী হয়ে হাজীরহাট থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই গৃহবধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে পূর্ব পরিচিত এক ব্যক্তি কৌশলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে ৮ জন মিলে ধর্ষণ করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন গৃহবধুর গোঙানির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ঘটনার পর থেকে ধর্ষকরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বারবার বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয় ওই গৃহবধুর পরিবারকে। রোববার গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি পুলিশকে জানায় গৃহবধু’র পরিবার। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে হাজীরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ওই গৃহবধু বাদী হয়ে রোববার রাতে হাজীরহাট থানায় ৮ ধর্ষকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com