বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনী থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার কে দিকে আত্মীয় স্বজনরা এসে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে রাতে ঘুমিয়ে পরে। গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত কক্ষে গিয়ে একটি কাঠের চেয়ার ও দড়ি ব্যবহার করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com