বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে  উপজেলার চতরা ইউনিয়নের ইকলিপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ওই  গ্রামের মৃত, গফুরের পুত্র মিন্টু মিয়া (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ইতিপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত অপরাধী হলেও একাধিক অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য অনুরোধ জানান। এর পর পীরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযানে সেনাবাহিনীর ১৮ সদস্য  এবং পুলিশের ৬ সদস্যের বিশাল একটি দল এ অভিযানে অংশ নেন,  এবং মিন্টু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় । এ সময় তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ৬টি মোবাইল ফোন, ২টি ডিজিটাল মাদক পরিমাপক, মেশিন, ১টি কাঁচি, নগদ ৩৫,০৫০ টাকা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে।  আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com