বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর )থেকে আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার, এসএসসি, এইচএসসি-সমমান পরীক্ষায় পাস করা শিক্ষা বোর্ডে সবোর্চ্চ নম্বর ধারী ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকালে বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এ মনিরুল ইসলাম, সহকারি কমিশনার ভ‚মি আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, জেলা মাধ্যমিক সহকারি পরিদর্শক সামসুজ্জামান, সহকারি প্রোগ্রামার রঞ্জন কুমার প্রমুখ। আরও বক্তব্য রাখেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন, শিক্ষার্থীর অভিভাবক দিলজার হোসেন বিলু, শিক্ষার্থী রুহুল আমিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com