মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে ব্রয়লার খামার নিয়ে সংঘর্ষ: নারী ও স্বামী গুরুতর আহত- ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে   ব্রয়লার খামার নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
আহত স্বামী বর্তমানে মাথায় গুরুতর আঘাত নিয়ে  পীরগঞ্জ হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।এজাহার সূত্রে জানা যায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের  গোপীনাথপুর গ্রামের পারভীন বেগম (৩০) অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তার দেবর পুতুল মিয়া (৩২) ও সবুজ মিয়ার (৪৫) সঙ্গে ব্রয়লার খামার স্থাপনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ১৪ আগস্ট দুপুর ৩টার দিকে খামারের বর্জ্য নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তার বসতবাড়িতে ঢুকে তাকে মারধর ও শ্লীলতাহানি করে।
চিৎকার শুনে স্বামী মনিরুল ইসলাম ছুটে আসলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় পুতুল মিয়া হাতে থাকা ধারালো শাবল দিয়ে মনিরুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্তরা দম্পতিকে বেধড়ক মারধর করে এবং ঘরের আলমারি থেকে জোরপূর্বক ৮৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রঞ্জু মিয়া ও মনিরা খাতুনসহ কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, এজাহারের কপি হাতে পেয়েছি   তদন্ত সাপেক্ষে আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় শক্রবার পীরগঞ্জ থানার এসআই আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com