মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

পলাশবাড়ী(গাইবান্ধা) বজ্রকথা প্রতিনিধি।-  গাইবান্ধার পলাশবাড়ীতে সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (শুক্রবার) বিকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয় বৈরি হরিনমারীতে গোলজার সরকার রাজীবের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সমাজকল্যান সংস্থার উপদেষ্টা এ্যাডঃ হালিম সরকার জেপি, জজ কোর্ট গাইবান্ধা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এখন বর্ষাকাল,বাসা বাড়ির আনাচে কানাচে পলিথিনে,ডাবের খোসায় পানি জমে থাকে। যার কারণে ডেঙ্গুবাহি মশা বেশি জন্মায়। আমরা আমাদের বাড়ীর আসে পাশে সব সময় পরিস্কার পরিছন্ন রাখবো। ডেঙ্গুর প্রকোপ থেকে নিরাপদ থাকবো।সাজের মানুষকে সচেতন করবো। শেষে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শাহাজান মিয়া,সজিব মিয়া, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মোঃ সুরুজ হক লিটন, সাংবাদিক মিলন মন্ডল,রবিউল ইসলাম,ওমর ফারুক, সংস্থার সদস্য রুবেল,জিসান, রাজু, রিপন,রুবেল সহ সংস্থার অন্যন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের মনে জায়গায় করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com