বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকে’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০২ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ।- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হকে’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুম আজিজুল হকে’র বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় বীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উত্তর সুজালপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হকে’র মরদেহ শেষবারের মত দেখতে যান এবং তার শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান। অন্যদিকে মরহুম আজিজুল হকে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলমসহ সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com