মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত
গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
৩০ আগষ্ট শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ কেজি গাঁজা দেখতে পেয়ে মোটর সাইকেল আরোহী সাজু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে বিধি মোতাবেক উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি ১৫০ সি.সি. বাজাজ পালসার মোটর সাইকেল ও ১ টি মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com