মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

স্বামীগণ সাবধান !

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

গাইবান্ধা থেকে রুবেল ইসলাম।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে স্ত্রী মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। এ রাতে বাসরঘরে অবস্থান করেন এই নবদম্পতি। এরই একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।  এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এসময় নজরুলের আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুয়াঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেছেন, ঘটনার সত্যতাস্বীকার করে বলেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com