মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

হাকিমপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির  অভিযোগ উঠেছে 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
বিরামপুর (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দীপুর ডি এস দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রায়হান কবিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।
উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নন্দীপুর ডি এস দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার সরকারি বই চুরি, অবৈধ ভাবে অ্যাডহক কমিটি গঠন, মাদ্রাসার সম্পদ বিক্রি এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে এমন অভিযোগে পদত্যাগের দাবি জানিয়েছে এলাকাবাসী।
উক্ত মাদ্রাসার সাবেক বিদ্যুৎসাহী সদস্য আফজাল হোসেন এবং আশরাফুল ইসলাম বলেন, নন্দিপুর গ্রামে মাদ্রাসার পাশাপাশি মসজিদ আছে সেই  মসজিদের নামে একটি পুকুর রয়েছে ঐ পুকুরে যা আয় হয়, তার অর্ধেক টাকা মাদ্রাসায় দান করা হয়। কিন্তু, এই সুপার আসার পর মসজিদের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় মসজিদ কমিটির প্রায়  ৭০ হাজার টাকা খরচ হয়েছে। যা আগে কখনো এমন হয় নাই। তাই, আমরা এই সুপারের পদত্যাগ চাই। তারা আরো বলেন, গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এলাকাবাসী সুপারের পদত্যাগের দাবিতে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ করেছে।
আলম হোসেন, আরিফুল ইসলাম, হাসনাত আলী, ইমরান হোসেনসহ এলাকার আরো অনেকে বলেন, রায়হান কবির সুপারের বিরুদ্ধে অনেক অভিযোগ, যেমন মাদ্রাসার বই চুরি করে বিক্রি করেন, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। মাদ্রাসার প্রধান ফটোকে গ্যারেজ বানিয়ে ঢেকে রেখেছে, এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আছে, যা গ্রামবাসী সবাই জানে। আমরা এমন দুর্নীতিবাজ সুপারের পদত্যাগ চাই। তাকে পদত্যাগ না করলে মাদ্রাসার শিক্ষার্থীদের অন্য কোন মাদ্রাসায় ভর্তি করে দিবেন অভিভাবকরা।
সুপার রায়হান কবিরের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে  তিনি বলেন, আমি নিয়মমাফিক অ্যাডহক কমিটি করেছি। নারী কেলেঙ্কারি, দূর্নীতিসহ অভিযোগ উঠেছে তা আমাকে ফাঁসানো হয়েছে, এগুলো সব মিথ্যা বানোয়াট।
অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমি নতুন এবিষয়ে কিছু জাননা।
হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) নুর আলম বলেন, নন্দীপুর মাদ্রাসার সুপারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেগুলো তদন্তে প্রামানিত হল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,  সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শুনেছি বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com