বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সেবাগ্রহীতারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধা।এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ব্যবসায়ী রেজাউল হক প্রধান রাজু, ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধার প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন প্রমুখ।
তখন রক্তের গ্রুপ নির্ণয় করেন- সন্ধানী ডোনার ক্লাবের রাহাদ ইসলাম রাহি ও সৌরভ কুমার।
স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন- শাকিল, হাসান, খাদেমুল, সৌরভ, রিয়ন, নুর আলম ও আরমানসহ অনেকে।এই ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ সব বয়সের নারী-পুরুষ রক্তের গ্রুপ পরীক্ষা করে নিয়েছেন।
ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধার প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন বলেন, রক্তের গ্রুপ জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তদান এবং রক্ত গ্রহণের জন্য রক্তের গ্রুপের ভূমিকা অপরিহার্য। তাই নিজের রক্তের গ্রুপ জেনে নেওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com