মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

 দাফনের ২ বছর পর বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের দুই বছর পর আমেনা বেগম নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর জান্নাতুল ফেরদৌস গণকবর স্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
এসময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক ও সদর হাসপাতালে কর্মরত ডা. আরিফ হাসান উপস্থিত ছিলেন।
নিহত বৃদ্ধা আমেনা বেগম সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের মৃত ছকু মন্ডলের স্ত্রী। আমেনা বেগমের ছেলে বাবু মন্ডল বলেন, আমার মায়ের কাছে প্রতিবেশী চান মিয়ার ছেলে মোশারফ হোসেন (ভোন্দা) টাকা গ্রহণ করেন। এই টাকার জেরে প্রায় দুই বছর আগে আমার মাকে মোশারফ হোসেন ও তার ভাই মিজানুর রহমান এবং তার বাবা চান মিয়া শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় ওই হত্যাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলাটি তদন্ত করেন পিবিআই পুলিশ। গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভাগের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, এ মামলাটির দীর্ঘ তদন্তে আদালতের নির্দেশে আমেনা বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com