মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে লাউ বেগুনের চারা বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।–রংপুরের পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ,কৃষিতে লাভজনক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করছে বলে জানা গেছে।
১৪ অক্টোবর/২৫খ্রি: মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ লাউ বেগুনের চারা বিতরণকালে জানিয়েছেন, প্রচলিত কৃষির পাশা পাশি লাভজনক ফল ও ফসলকে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। এই লক্ষ্যকে সামনে রেখে, নতুন জাতের ফসল লাউ বেগুনের চারা বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যে রংপুরের পীরগঞ্জে আঙ্গুর চাষ শুরু হয়েছে। আঙ্গুর চাষের জন্য পীরগঞ্জের মাটি অনেকটাই উপযুযোগী বলে জানান। তিনি আরো জানান, পীরগঞ্জে আঙ্গুরের চারা উৎপাদন করা হচ্ছে এবং বিতরণ অব্যাহত আছে। সেই সাথে তিনি জানিয়েছেন,পীরগঞ্জে সবুজ মালটার পাশাপাশি হলুদ মল্টা উৎপাদনের লক্ষ্যে কৃষক পর্যায়ে বাগান করা হচ্ছে।
এদিন তিনি উপস্থিত গৃহবধুদের উদ্দেশ্যে বলেন, আজ লাউ বেগুন ( বারি -১২) এর চারা বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, এই বেগুনের জাতটি বেশ ভালো,এর সাউজ অনেকটা লাউয়ের মত হয় বলে, এটাকে লাউ বেগুন বলে অবিহিত করা হয়।
তিনি বজ্রকথাকে জানিয়েছেন, পীরগঞ্জ উপজেলায় পরীক্ষামূলক চাষের জন্য বিনা মুল্যে ৫০০ বেগুনের চারা বিতরণ করা হচ্ছে। কৃষিবিদ সুমন আহমেদ আশা করেন, লাউ বেগুন আগামীতে ভালো ফল দেবে। তাই তিনি চারাগুলো রক্ষা ও বেগুন ফলিয়ে পীরগঞ্জের কৃষিকে আরো সমৃদ্ধ করার আহবান জানিয়েছেন।
লাউ বেগুনের চারা বিতরণ কালে বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com