মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে  চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বাড়ীর চলাচলের রাস্তায় গাছ রোপন করায় সত্তুরোর্ধ বয়সের বৃদ্ধ সফিয়াজ্জামান তার আপন ছেলে, ভাই, ভাতিজ, নাতির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। গত বৃহষ্পতিবার রাতে পীরগঞ্জ থানায় ওই অভিযোগ করা হয়।
জানা গেছে, উপজেলা  রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের বয়সের ভারে ন্যুজ সফিয়াজ্জামান (৭০) এর সাথে পারিবারিক কলহের জের ধরে প্রায়ই ঝগড়া বিবাদ লাগতো। গত বৃহষ্পতিবার বিকেলে তার আপন ছেলে রঞ্জু মিয়া (৪০), আপন ভাই ওয়াহেদ আলী (৫৫) ও সাইফুল ইসলাম (৪৫), নাতি মুরসালিন (২২) ভাইয়ের ছেলে আপেল  সহ  একই পরিবারের ৮ জন সফিয়াজ্জামানের বাড়ীতে প্রবেশের রাস্তায় গাছ রোপন করে। রাস্তাটি চলাচলের অয়োগ্য হয়ে পড়লে সফিয়াজ্জামান প্রতিবাদ করলে উল্লেখিতরা তাকে প্রাননাশের হুমকি দিয়ে বাড়ী থেকে বের হতে বাধা দেয়। ফলে রাতেই ঘটনার স্বাক্ষীদেরকে সাথে নিয়ে ওই বৃদ্ধ থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন। ওসি শফিকুল ইসলাম জানান, বয়োবৃদ্ধ সফিয়াজ্জামান নামের এক ব্যক্তি অভিযোগ পেয়ে তা তদন্তের জন্য ওই ইউনিয়নের বীট কর্মকর্তাকে দেয়া হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় শুক্রবার পীরগঞ্জ থানার এএসআই মজলুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com