পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন যোগদানের তৃতীয় দিন সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ, বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেটেলমেন্ট অফিসার তানভীর আহমেদ, মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ মঞ্জু, এবং ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. নাসির হাসান।
সাক্ষাৎকালে ইউএনও পপি খাতুন শহীদ আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আবেগঘন কণ্ঠে শহীদের মমতাময়ী মাকে বলেন, আমি এখানে যতদিন আছি, আপনার মেয়ে হয়ে আছি।
শেষে শহীদ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
Leave a Reply