বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে রোগী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ঘোড়াঘাট  (দিনাজপুর)প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোখরা সাপের ছোবলে খেয়ে চিকিৎসার জন্য আসেন সুধাংশু শীল (৫০) নামের এক ব্যক্তি। তবে আশ্চর্যের বিষয় হলো, ছোবল দেওয়া সেই সাপটিকে একটি পলেথিনের ব্যাগে ভরে সঙ্গে করে নিয়ে হাসপাতালে হাজির হন স্বজনরা।                                    মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেছেন দায়িত্ব থাকা ডা: আহসান হাবীব। এর আগে গেল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বুলাকীপুর শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে। সুধাংশু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা কবলি পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নরসুন্দর।

সঠিক চিকিৎসা ও প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন বলে জানান স্থানীয়রা। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আহসান হাবীব জানান, গেল রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রুগী আসেন। সেসময় তাঁরা জানায়, রুগীকে সাপে কামড়িয়েছে। আমারও দেখে তাই মনে হয়েছে। পরে বাহিরে এসে দেখি তাঁরা পলিথিনে ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে। সাপটি গোখরা সাপ ছিল। সাপে কামড় দিলে রুগী যে লক্ষণ গুলো হয় যেমন চোখ মেলাতে পারছিলেন না, অস্পষ্ট কথা বলছিলে, মানুষ চিনতে পারছিলেন না, ঘাড় সোজা করতে পারছিলেন না, শ্বাস কষ্ট হচ্ছিল, পালস এবং অক্সিজেন স্যাচুরেশন কমছিল এবং কামড়স্থান অনেকটা ফুলে গিয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘন্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারে এবং উঠে বসেন। স্থানীয় বাসিন্দা তরুণ শীল জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাজ করা শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদহ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন সুধাংশু সহ কয়েকজন এলাকাবাসী। এ সময় তার বাম হাতের বগলের নীচে একটি ছাতা ছিল। হঠাৎ একটি সাপ ছাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা সাপটি ধরে ব্যাগে মধ্যে ভরে নেই এবং দ্রুত সুধাংশু কে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com