চিরচেনা অঘ্রাণে
আসাদুজ্জামান খান মুকুল
সজীবতার গান গেয়ে হেমন্ত এসেছে দ্বারে,
কুয়াশার মোলায়েম চাদর আদরে জড়িয়ে দিয়েছে প্রকৃতির গায়।
ঘাসের শিরে শিশির ঝিকিমিকি করে আলোকের সঙ্গমে!
প্রভাতের আলো তার উপরে মেখে দিয়েছে যেন সোনালী রঙের প্রলেপ।
নীল অম্বরও আজ মিতালী গড়ে মিশেছে সুদূর দিগন্ত পরে।
কাননে কামিনী পারুল গন্ধরাজে ছড়িয়েছে ঘ্রাণ হেমন্ত এসেছে বলে।
অবারিত মাঠে দোলে উঠেছে সোনালী ধান,
আনন্দের বাতাবরনে কৃষকের মুখে ফুটেছে মধুর হাসি।
মহা ধুমধামে চলেছে ধান কাটার মহোৎসব।
নবান্নে যেন বাংলার বুকে বসেছে চাঁদের হাঁট।
গৃহিনীরা ঘরে মনের জৌলুসে করেছে পিঠা আর পায়েস।
কিশোরীদের নিপুণ হস্তে পাঠিশাপটা কাটা পিঠায় ফুটছে কারুকার্যে খেলা।
পাড়ায় পাড়ায় জমছে রঙের মেলা,
রজনী মাতায় বাউলের আর যাত্রা গানের আসরে।
মহা জৌলুসে হেমন্ত এসেছে।খোলে দিয়েছে যেন বাঙালির সম্মুখে সম্ভাবনার দুয়ার।
চিরচেনা এই বাংলার অঘ্রাণে।
Leave a Reply