বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে মাদকদ্রব্য সহ এক যুবক গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০১ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক দ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে৷ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে রেলওয়ে শহরের বাবুপাড়া সুইপার কলোনী থেকে ১ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়৷

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক  জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ রেলওয়ে শহরের বাবুপাড়া সুইপার কলোনী থেকে মাদক দ্রব্যসহ সুজন বাঁশফোড় (৩৫) নামক এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে৷ পুলিশের উপস্হিতি টের পেয়ে সে বাড়ীর রান্নাঘরে লুকিয়ে ছিল৷ তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷ সে  পার্বতীপুর রেলওয়ে শহরের বাবুপাড়া সুইপাড় কলোনীর কনিল বাঁশফোরের পুত্র৷ সে একজন মাদক ব্যবসায়ী বলে রেলওয়ে থানার ওসি জানিয়েছেন৷
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com