বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তোকাল করেছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪১ বার পঠিত

দেশের শীর্ষ কওমি আলেম, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তোকাল করেছেন। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। হাটহাজারী মাদ্রাসায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শ্রক্রবার বিকালে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আজগর আলী হাসপাতালে তিনি শেস নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বাদ জোহর হাটহাজারী মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে জানাজা শেষে ২টার দিকে লাশ দাফন করা হবে। আল্লামা আহমদ শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাস শোক জানিয়েছেন। এ ছাড়াও দেশের নানা স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com