মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসার অভিভাবক সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত
বজ্রকথা প্রতিনিধি।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর বাজারে অবস্থিত মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে সোমবার  ৮ ডিসেম্বর বাদ এশা অভিভাবক সমাবেশের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাজি গঙ্গারামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোসলেম উদ্দিন প্রামানিক। বিশিষ্ট আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমপুর দা.আ.সি. দা. মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সামছুল ইসলাম সাদা মিয়া, কুতুবপুর সদরা আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ,আলহাজ্ব বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক,আলহাজ্ব মোখলেছ প্রামানিক,কাশিপুর দাঃ আঃ সিঃ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক,এসএম আতিকুল ইসলাম, শাহাজান মিয়া,আলহাজ্ব ধলু মিয়া,ইউপি সদস্য মুছা মিয়া,আলহাজ্ব ফুল মিয়াসহ আরও অনেক ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মাওলানা বায়েজিদ মিয়া বলেন- “স্বল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠানটি এলাকায় আলোর দিশা দেখাতে সক্ষম হয়েছে। আল্লাহর রহমতে এক বছরের মধ্যে শিক্ষার্থীদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ।   তিনি সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com