মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত কৃষকরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চলছে মরিচ চাষের মৌসুম। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন এক মনোরম দৃশ্য কৃষকেরা সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে নিড়ে দেওয়া, চারা পরিচর্যা, সার প্রয়োগসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন।মাঠের এ দৃশ্য দেখে যে কেউ বুঝতে পারবেন মরিচ মৌসুম পুরো দমে শুরু হয়েছে।

সম্প্রতি তোলা এক ছবিতে দেখা যায়, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের কৃষক হাফিজুল তার মরিচের জমিতে নিড়ানি দিচ্ছেন। কপালে ঘাম, হাতে পাশুন; সামনে সবুজে ঘেরা মরিচ গাছ। পরিশ্রমী কৃষকের এমন দৃশ্য যেন ঘোড়াঘাটের কৃষি সম্ভাবনার বাস্ত প্রতিচ্ছবি। কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের উৎপাদন ভালো হবে বলে তারা আশাবাদী। যদিও সার, শ্রমিক ও কীটনাশকের দাম কিছুটা বেড়েছে, তারপরও মরিচের বাজার দর ভালো থাকলে লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে মরিচ চাষের ব্যাপক প্রস্ততি। অনেক কৃষকই ধান থেকে জমি বদলে মরিচ আবাদে ঝুঁকেছেন। কারণ মরিচ চাষ তুলনামূলক লাভজনক এবং চাহিদাও সারা বছর থাকে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: রফিকুজ্জামান জানান, ঘোড়াঘাটে মরিচ চাষের এরিয়া প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, বালাইনাশক ও সার ব্যবহারে সঠিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত মরিচ প্রক্রিয়াজাতকরণেও সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের প্রত্যাশা প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে এই মরিচ মৌসুম তাদের জীবনে এনে দেবে আর্থিক স্বস্তি ও নতুন আশার আলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com