চাঁপাইনবাবগঞ্জ থেকে বজ্র কথা প্রতিনিধি-আব্দুর রব।- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগে সম্প্রতি এক শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে,বরখাস্ত হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান। তিনি নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। গত ২৪ ডিসেম্বর/ খ্রি: জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে বরখাস্ত করেন বলে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উক্ত শিক্ষিকা দীর্ঘদিন ধরে ফেসবুক ও টিকটকে নিজের জিম করার ভিডিও আপলোড করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এসব ভিডিওতে তাকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর পোশাকে’ দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ভিডিওগুলো ভাইরাল হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
Leave a Reply