বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ফুলবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী সীমান্তে এক কেজি গাঁজাসহ মতিউর রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২৯ বিজিবি’র টহলদল।

শনিবার রাত ৮ টায় এলুয়াড়ী তেলিপাড়া নামক স্থানে টহল দেয়ার সময় গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই ঘটনায় রোববার সকালে এলুয়াড়ী বিওপির হাবিলদার তাপস কুমার ঘোষ বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি চোরাচালান ও মাদক বিরোধী আইনে মামলা দায়ের করেন। আটক মতিউর রহমান (২৫) ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী খাড়ীপাড়া গ্রামের মৃত কাছাব শাহর ছেলে।

ফুলবাড়ী ২৯ বিবিজি’র অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে এলুয়াড়ী বিওপির হাবিলদার তাপস কুমার ঘোষের নেতৃত্বে বিওপি এলাকার তেলীপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ধৃত মতিউর রহমানকে আটক করা হয়। এসময় তল্লাশী করে মতিউর রহমানের শরিরে বিশেষ ভাবে লুকিয়ে রাখা আমদানী নিষিদ্ধ ভারতীয় এক কেজি পরিমানের গাঁজা (মাদক দ্রব্য) উদ্ধার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com