রংপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার নগরীর কামাল কাছনাস্থ আগামী চাষী কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
এসময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরজানা বেগম, জেলা বিএনপি’র প্রয়াত সদস্য সচিব আনিসুর রহমান লাহুর সহধর্মিনী রেজওয়ানা ইসলাম লুনা। এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply