বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রেস ইনভাইটেশনঃ (দেশবিরোধী মার্কিন চুক্তি স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচি)

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত
Subject: প্রেস ইনভাইটেশনঃ (দেশবিরোধী মার্কিন চুক্তি স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচি)
To: <media@ournpa.org>

 

দেশবিরোধী বাংলাদেশ–যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি (RTA) স্থগিত করা এবং অনতিবিলম্বে জাতীয় সংসদের মাধ্যমে এই চুক্তির জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, ডিজিটাল নিরাপত্তা ও দেশীয় শিল্পবিরোধী শর্তগুলো বাতিলের দাবিতে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) আগামী ১৩ মার্চ, শুক্রবার, বিকেল ৩:৩০টায় জাতীয় সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে, অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় বাংলাদেশ তার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীনের সাথে ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি করার অধিকার হারাতে পারে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা কালো তালিকাভুক্ত কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথেও বাংলাদেশ বাণিজ্য করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে।
এছাড়াও, এই চুক্তি অনুমোদিত হলে সাধারণ মানুষের বিদ্যুৎ ও গ্যাসের বিল বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কিছু খাদ্যদ্রব্য ও গুরুত্বপূর্ণ ওষুধের দাম বাড়তে পারে। ক্ষুদ্র কৃষকরা তাদের বীজ সংরক্ষণের প্রাচীন অধিকার হারানোর ঝুঁকিতে পড়বেন। ডিজিটাল অর্থনীতিতে দেশীয় শিল্পকে প্রণোদনা দেওয়ার পথ সংকুচিত হবে এবং দেশীয় শিল্পে ভর্তুকি দেওয়ার স্বাধীনতাও সরকার হারাতে পারে। এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো দাবি করে যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আধিপত্যবাদের বিরোধিতায় সোচ্চার। কিন্তু তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে বিএনপি ও জামায়াতের সম্মতি নিয়েই এই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। অথচ সরকার এখন পর্যন্ত চুক্তিটির পূর্ণাঙ্গ বিবরণ দেশের মানুষের সামনে প্রকাশ করেনি। বর্তমানে চুক্তিটি সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলের ওপর নির্ভর না করেই বারবার নিজেদের অধিকার রক্ষায় সংগ্রাম করেছে—তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হোক কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান। সেই ধারাবাহিকতায় বৈদেশিক আধিপত্য ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে এবং দেশবিরোধী এই মার্কিন চুক্তি স্থগিতের দাবিতে সবাইকে শামিল হওয়ার জন্য সংগ্রামী আহ্বান জানাই।
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, ডিজিটাল নিরাপত্তা ও দেশীয় শিল্প রক্ষার এই কর্মসূচির কভারেজের জন্য আপনার পত্রিকাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খবর বিজ্ঞুপ্তির
শুভেচ্ছান্তে,
নাজিফা আক্তার
তুহিন খান
ফেরদৌস আরা রুমি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com