কাফনের কাপড়
রুশো আরভি নয়ন
তুমি যদি কাফনের কাপড় হতে,
আমি স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করতাম।
তোমার সাদা শরীরে জড়িয়ে যেত আমার ধুলোভরা দেহ,
রক্তের কালি মেখে লিখতাম শেষ কবিতা—
কেউ পড়ে দেখত না, কেউ মনে রাখত না।
শুধু সমাধির মাটি বুঝতে পারত,
আমি কীভাবে তোমাকে ভালোবেসেছিলাম।
Leave a Reply