রংপুরের পীরগন্জে চলতি রবি মৌসূমে ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলন
পীরগন্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুছেল|- রংপুর জেলার পীরগন্জ উপজেলায় চলতি রবি মৌসূমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে পীরগন্জ উপজেলার ইউনিয়ন গুলো ঘুরে দেখা গেছে। বিগত বছরের চেয়ে এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রয়োজন মাফিক বৃষ্টিপাত হওয়ায় সমগ্র উপজেলার লক্ষ্যমাত্রা ৭৪০৫ হেক্টর জমি অতিক্রম করে ভুট্টা চাষ করে চাষিরা বাম্পার ফলন ফলিয়েছেন। পীরগন্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সুমন আহমেদ জানান, এলাকায় ছোট বড় কয়েল ও ব্রয়লার এবং গরু মোটাতাজাকরণ খামার বৃদ্ধি পাচ্ছে যে কারণে আগামী অর্থবছরে ভুট্টা চাষের পরিধি আরও সম্প্রসারিত হতে পারে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.শাহজাহান আলী সরেজমিনে গিয়ে ইউনিয়ন গুলোর গুরুত্বপূর্ণ ভুট্টা “ক্ষেতের প্রদর্শনী” প্লট গুলোতে সংশ্লিষ্ট ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় মাঠ দিবস করে ভুট্টা চাষের জন্য উদ্বুদ্ধ করার কথা জানা গেছে। চাষিরা এ মাসেই জমি থেকে ভুটা সংগ্রহের পর মাঁড়াই করে বাণিজ্যিক ভিত্তিতে তাহা বিপনন ও বাজারজাত করবে বলে জানা যায়
Leave a Reply