বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

“আজকের পুলিশ বৃটিশ ও পাকিস্তান আমলের পুলিশ এক না”: আরপিএমপি কমিশনার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৯ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেছেন, আজকের পুলিশ আর বৃটিশ ও পাকিস্তান আমলের পুলিশ এক না। বাংলাদেশ পুলিশ জনবান্ধব, শিশুবান্ধব ও নারীবান্ধব পুলিশ। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পুলিশিং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, প্রতিদিনই রক্তের প্রয়োজন বাড়ছে। সেজন্য শুধু পুলিশ সদস্য ও রেজিস্টার্ড ডোনার দিয়ে রক্তের চাহিদা পূরণ করা যায় না। সে কারণে বিভিন্ন সময় রক্ত সংগ্রহের জন্য ব্লাড ক্যাম্পিং করা হয়। পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে রক্ত দিয়ে জনকল্যানমূলক এ কাজ করে যাবে বলে আশা করি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সেবা পক্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোমবার দুপুরে ধাপ ট্রাফিক কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, আইডিয়াল ফাউন্ডেশন এন্ড ব্লাড ব্যাংক রংপুরের ভাইস চেয়ারম্যান আতাউর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com