বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের মজিদপুর থেকে ইয়াবা উদ্ধার গ্রেফতার-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মিডিয়া সেল পীরগঞ্জ থানা।-ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- বাদী এসআই (নিঃ) আবু আনছার মোঃ রবিউল আলম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পীরগঞ্জ থানার জিডি নং-২৭৩, তারিখ- ০৫/০৬/২০২৬ খ্রিঃ মূলে মোটরসাইকেল যোগে পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড তুলারাম মজিদপুর মৌজান্ত কৃষিবল কোল্ড স্টোরেজ এর বিপরীতে রংপুর হতে ঢাকা গামী মহাসড়ক হতে ১০০ গজ ভিতরে তুলারাম মজিদপুর গামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে। উক্ত সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রিঃ রাত্রী ২০.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়  ১। মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৩) পিতাঃ মৃত দুলা মিয়া সাং তুলারাম মজিদপুর, ২। মোঃ লেবু মিয়া (২৯) পিতাঃ মৃত বাদশা মিয়া সাং মাদারপুর উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদ্বয়কে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিকে তাহাদের নাম জিজ্ঞাসা করিলে তারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। উপস্থিত সাক্ষীগনের উপস্থিতিতে টর্চ লাইটের আলোতে আটককৃত ব্যক্তি মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৩) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের ডান পকেটে একটি নীল রংয়ের পলিজিপার প্যাকেটের মধ্যে ৫০ (পঞ্চাশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫ গ্রাম এবং অপর আটককৃত আসামী লেবু মিয়া (২৯) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো ২০ (বিশ) পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন ২ গ্রাম মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যাহার অবৈধ বাজার মূল্য প্রতি পিচ ইয়াবা ট্যাবলেট ৩০০/- টাকা হারে মোট মূল্য (৩০০×৭০) = ২১,০০০/- (একুশ হাজার) টাকা। অতঃপর সাক্ষীদের উপস্থিতিতে আইন ও বিধি মোতাবেক উপরোক্ত আলামত ০৫/০৬/২০২৬ খ্রিঃ ২১.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করিয়া নিজ হেফাজতে গ্রহন করেন। জব্দতালিকা প্রস্তুত পূর্বক সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। ধৃত আসামীর স্বাক্ষর গ্রহণ নেন এবং তিনি নিজেও স্বাক্ষর করেন।

গৃহিত ব্যবস্থা- পীরগঞ্জ থানার মামলা নং-১২/১৮০, তারিখ-০৬/০৬/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com