মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে অটো রিকসার উপর গাছের ডাল ভেঙ্গে পড়ায় চালক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত
পীরগঞ্জে অটো রিকসার উপর গাছের ডাল ভেঙ্গে পড়ায় চালক নিহত 
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পীরগঞ্জ–নবাবগঞ্জ সড়কের টিউমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর মিয়া (৫৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ইয়াকুর আলীর ছেলে।                                            স্থানীয়দের জানান, সকালে এইচএসসি পরীক্ষার্থীকে অটোরিকশায় করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন আব্দুল গফুর মিয়া।
পথে টিউমারী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান ।
তবে অটোরিকশায় থাকা পরীক্ষার্থীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাজুল ইসলাম বলেন, “গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com