মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে হকার্স ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত
পীরগঞ্জে হকার্স ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বুধবার সকালে বাংলাদেশ হকার্স ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান করে|
পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়| বিক্ষোভে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, ক্ষেতমজুর সমিতির সভাপতি এডভোকেট কাজী লুম্লুবা লুমু , বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান বক্তব্য রাখেন|
বক্তারা বলেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবি জানান| দেশের লাখো হকার জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করছেন| পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে হাজারো পরিবার জীবিকা হারাবে| তাই হকারদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি যুগোপযোগী হকার আইন প্রণয়ন এবং পুনর্বাসনের আগে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা না করার দাবি জানান তারা|
বিক্ষোভ সমাবেশ শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট স্মারলিপি প্রদাণ করে| পৌর প্রশাসক হকারদের উদ্দেশে আগামী এক মাসের সময় দেন এবং সড়কের শৃংঙ্খলা বজায় রাখার আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com