পীরগঞ্জে গৃহবধুর বস্তা বন্দি লাশ উদ্ধার, আটক -১
পীরগঞ্জ (রংপুর) বজ্র কথা প্রতিনিধি।-
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গত সোমবার দুপুরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল বর্নিত গ্রামের ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুরের কচুরিপানার নিচ থেকে
বস্তা বন্দি ও অর্ধ গলিত গৃহবধুর লাশ উদ্ধার করে। নিহত নার্গিস বেগম একই ইউনিয়নের মরার পাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক জানান, লাশ উদ্ধারের ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশের পাশাপাশি রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা
সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। মৃত্যুর কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায়
মামলা হয়েছে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। সঙ্গত কারনে তার নাম
প্রকাশ করা হচ্ছে না।
Leave a Reply