গ্রাম পুলিশের মোটরসাইকেল উধাও
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাধা-গোবিন্দের লীলা কীর্তনের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মুহূর্তেই উধাও হয়ে গেল গ্রাম পুলিশের মোটরসাইকেল| ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিটালীগাছা গ্রামে, যেখানে হরি সভার ভিড়কে কাজে লাগিয়ে চোর চক্র সক্রিয় হয়ে ওঠে|
ভুক্তভোগী গ্রাম পুলিশ রানা রবি দাস (২৮), শ্রীহরি বিহারী গ্রামের রজনী রবি দাসের ছেলে| তিনি জানান, গত ৫ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে হরি সভায় অংশ নিতে গিয়ে তার লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সভাস্থলের গেটের পাশে হ্যান্ডেল লক করে রেখে ভেতরে প্রবেশ করেন|
প্রায় আধা ঘণ্টা পর, প্রসাদ গ্রহণ শেষে ফিড়ে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর সেখানে নেই, উধাও হয়ে গেছে| পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে, অজ্ঞাতনামা চোরচক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে|
ঘটনার সময় উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, মনিন্দ্রনাথ বসুসহ স্থানীয় আরও অনেকেই| ভুক্তভোগী জানান, পরিবারের সঙ্গে আলোচনা ও নিজ¯^ভাবে খোঁজাখুঁজির কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে|
চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নংJXPPM81325 এবং চেসিস নং চঝটই৪৪ইণঢচওট৮১০৯৭| এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানান চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল মালিক |
Leave a Reply