বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে সার ডিলারদের সঙ্গে জেলাৃৃ পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত
রংপুরের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা, মাঠকর্মী এবং বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। গত মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিসারের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা ও মাঠকর্মী, বিসিআইসি ও বিএডিসির সার ডিলারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যথাসময়ে প্রকৃত কৃষকদের নিকট পৌঁছে দেওয়া, কৃত্রিম সংকট ও অনিয়ম রোধ এবং সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কৃষকদের ভোগান্তি কমিয়ে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com