বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে মিল মালিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০১ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- বগুড়ার শেরপুরের খামারকান্দি বাজার এলাকায় এক চাতাল নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার ঘটনায় মিলের মালিক শামছুল হক (৫৫) শেরপুর থানায় অভিযোগ দেওয়া হলেও গত ১১ দিনেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
অভিযোগ সুত্রে জানা গেছে, খামারকান্দি বাজার এলাকার ধানের মিলের মালিক শামছুল হক গত ৯ সেপ্টেম্বর ভোরে তারই মিলের এক নারী শ্রমিক বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী শ্রমিক চিৎকার দিলে সে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় ওই নারী শ্রমিক দুদিন পর গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অথচ অভিযোগ দায়েরের ১১ দিন পরেও অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি। স্থানীয় একটি সুত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একজন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আপোষ মীমাংসার চেষ্টা চলছে।
খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে পরে কি হয়েছে তা জানিনা। আমি কোন আপোষ মীমাংসা বৈঠকে ছিলাম না।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, থানায় অভিযোগ পাবার পর তদন্ত করা হয়েছে। আসামী পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় থানায় মামলা হবে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার জানা ছিল না। খবর নিয়ে পরে জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com