বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে বাগানের ভিতর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার   

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৩ বার পঠিত
 নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে বাগানের ভিতর থেকে ছবেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার জয়পুর গ্রামের জনৈক মোশারফ হোসেনের ইউক্যালিপটাচ গাছের বাগানের মধ্যে থেকে তার ওই লাশটি উদ্ধার করা হয়।  ছবেদা বেগম জয়পুর গ্রামের মজনুর রহমানের স্ত্রী।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান জানান, স্বামীর অসুস্থতার কারনে সংসার চালাতে ছবেদা বেগম কবিরাজি শাস্ত্রে চিকিৎসা প্রদান করে বেড়াত। গত মঙ্গলবার বিকালে সে বাড়ী থেকে বের যাওয়ার পর আর ফিরে আসে নাই। আজ বুধবার বেলা ১১ টার দিকে মাঠে ঘাঁস কাটতে গিয়ে একজন তার লাশটি বাগানের ভিতরে পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ সংবাদ পেয়ে তার লাশটি উদ্ধার করে। লাশের গলায় তার পরনের শাড়ী দিয়ে পেচানো ছিল।  নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com