বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে ধর্ষণকারী পিতার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫৮ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে নিজ কন্যাকে ধর্ষণকারী পিতাকে গ্রেফতার ও বিচারের দাবিতে নগরীর কাচারী বাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর হারাগাছ থানার উত্তর ঠাঁকুরদাস এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ, সাংস্কৃতিক কর্মী নাসির হোসেন সুমন, সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সমাজকর্মী সালাউদ্দিন বাবু, এলাকাবাসী গোলাপী বেগম, ধর্ষিতার মামা দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের ঘটনায় আমরা হতবাক হয়েছি। আজ পিতার কাছে যদি কন্যা ধর্ষিত হয় তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ নয়। ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণ, মাদক-জুয়া, অপসংস্কৃতি-অশালীলতার ঘটনায় আজ মানুষের জীবন বিপন্ন। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের মদদ যোগাচ্ছে। এই ধর্ষণের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ২০২০ হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা হলেও ধর্ষক আসামীকে গ্রেফতার করা হয়নি। উল্টো আসামী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বাদী ধর্ষিতার মামা দেলোয়ার হোসেনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।
বক্তারা, অবিলম্বে ধর্ষক তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে পুলিশ কমিশনার আলীম উদ্দিন মাহমুদকে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com