বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬২ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- আজ ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি শেখ হাসিনাকে চিঠি ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান । জন্মদিন উপলক্ষে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের মাধ্যমে পাঠানো বিশেষ চিঠিতে মোদি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি। ভারতের হাইকমিশনার ফুলের তোড়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
চীনের পক্ষ থেকেও ক্ষমতাসীন চায়না কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। চায়না কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com